হকিতে কোচ মাহবুব হারুনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএইচএফ কাপ ও বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ড—টানা দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য এনে দেওয়া কোচ মাহবুব হারুনকেই আবারও দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশ দলের। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলতে আগামী নভেম্বরে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল। ১৪-২৫ নভেম্বর দিল্লিতে হবে নেহরু কাপ, এর আগে কলকাতায় ১-১২ নভেম্বর হবে বাইটন কাপ। দুটি টুর্নামেন্টের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়কে। আর অনূর্ধ্ব-২১ দলের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক সাবেক খেলোয়াড় মামনুর রশীদকে। আগামী ডিসেম্বরে পাকিস্তানে ছয় জাতি টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। এ জন্য বিকেএসপিতে ৪ অক্টোবর শুরু হবে ক্যাম্প। আর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ রিপোর্ট করতে হবে জাতীয় দলকে।