হকিতে গণপদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি ফেডারেশনের বর্তমান কমিটির ওপর ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার পরশু পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন কর্মকর্তাদের। ১০ দিনের সময়ও বেঁধে দিয়েছিলেন এর জন্য। মন্ত্রীর আহ্বানের পর এর মধ্যে গণপদত্যাগও শুরু হয়ে গেছে হকি ফেডারেশনে।৩৩ সদস্যের কমিটির মধ্যে কাল পদত্যাগপত্র জমা দিয়েছেন ১৬ জন—আনভির আদিল খান, আবদুর রশিদ সিকদার, মাশরুর কবির, শফিকুল ইসলাম, ইউসুফ আলী, হাসান উদ্দিন, জাফর আহসান, ইমরানুল ইসলাম, শামসুল বারী, আবদুল্লাহ পিরু, মোসাদ্দেক হোসেন চৌধুরী, প্রতাপ শঙ্কর হাজরা, আজিজুর রহমান, মামুনুর রশিদ, জামিল আবদুল নাসের ও আনোয়ার হোসেন খান।বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আবদুর রশিদ শিকদার জানিয়েছেন, ‘ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ব্যক্তি ক্রীড়ামন্ত্রী যখন পদত্যাগ করার কথা বলেছেন, তখন আর দেরি করার উপায় নেই। উনার নির্দেশের পর আর কোনো কথা থাকতে পারে না। তাই আমরা পদত্যাগ করেছি।’নির্বাচিত এ কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছর সেপ্টেম্বরে।