হকিতে ড্রয়ের দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব কাপ হকিতে কাল ছিল ড্রয়ের দিন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে অ্যাজাক্স ২-২ গোলে ড্র করেছে সাধারণ বীমার সঙ্গে। অ্যাজাক্সের পক্ষে মীর মাহবুব আলী ও খালেদ মাহমুদ রাকিন ২টি গোল করেছেন। সাধারণ বীমার দুটি গোল আফসার উদ্দিন ও শামীমের।
দিনের অন্য ম্যাচে ঊষাও ২-২ গোলে ড্র করেছে মেরিনার্সের সঙ্গে। ঊষার হাসান যুবায়ের নিলয় ও জুলহাইরি বিন হাশিম গোল করেছেন। মেরিনার্সের গোল আরশাদ ও কৌশিকের।