হকিতে তিনটি প্রস্তুতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব হকি লিগের প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সেই সফর বাতিল হয়ে যাওয়ায় দেশেই প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছিল ফেডারেশন। অবশেষে ঘানার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ মিলেছে জিমিদের। ঘানা ২৪ ফেব্রুয়ারি ঢাকায় আসবে, তাদের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম ম্যাচটি ২৫ ফেব্রুয়ারি, পরের দুটি ম্যাচ ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ। ৪ মার্চ ঢাকায় শুরু হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। বাংলাদেশের গ্রুপে খেলবে মালয়েশিয়া, ওমান ও ফিজি।