হকিতে নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান অস্থায়ী কমিটি দায়িত্ব পাওয়ার পর দেশের মৃতপ্রায় হকি জাগিয়ে তোলার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ গতকাল এটিএন বাংলার সঙ্গে একটা চুক্তি করল হকি ফেডারেশন। চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এটিএন বাংলা হকি ফেডারেশনের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবে। সরাসরি হকি ম্যাচ দেখাবে। এ ছাড়া দুই পক্ষ সারা দেশে স্কুল হকি আয়োজনের উদ্যোগ নেবে। কাল বিওএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের দুই শীর্ষ কর্মকর্তা স্বাক্ষর করেন। হকি ফেডারেশনের পক্ষে সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জিয়াউর রহমান এবং এটিএন বাংলার পক্ষে চেয়ারম্যান মাহফুজুর রহমান।