হকিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসান ও কামরুজ্জামান রানাকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সাবেক হকি খেলোয়াড় ও কর্মকর্তারা। এই খেলোয়াড়দের শাস্তি প্রত্যাহার করে তাঁদের খেলায় ফেরানোর দাবি জানান তাঁরা।
মোহামেডান ক্লাবে আয়োজিত কাল এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাজেদ এ আদেল বলেন, ‘তাদের প্রতি অন্যায় করা হয়েছে। দেশের অন্যতম সফল কোচ মাহবুব হারুনকে অব্যাহতি দিয়ে সুবিচার করেনি ফেডারেশন।’ পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তিনি। আরেক সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী বলেন, ‘হকিতে এখন যা হচ্ছে তাতে হকির উন্নতি তো হবেই না, ক্ষতি হবে।’