লিগের তৃতীয় ম্যাচে এসে প্রথম বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে নেমেছিল ঊষা। মেরিনার্সের সঙ্গে ওই ম্যাচে নিজেদের মানিয়ে নিতে একটু হলেও সমস্যা হয়েছিল পাঁচ পাকিস্তানির। কিন্তু কাল চতুর্থ ম্যাচে পাকিস্তানিরা ছিলেন দারুণ ছন্দে, তাঁদের দাপুটে স্টিক ওয়ার্কে বাংলাদেশ স্পোর্টিংকে ৯-০ গোলে হারিয়েছে ঊষা। শুধু ঊষা-বাংলাদেশ স্পোর্টিংই নয়, মোহামেডান-অ্যাজাক্স ম্যাচেও পাকিস্তানি খেলোয়াড়দের আধিপত্য দেখা গেছে। কাল দুই ম্যাচে হওয়া ১৬ গোলের ১২টিই এসেছে পাকিস্তানি খেলোয়াড়দের স্টিক থেকে। মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনটি যেন পাকিস্তানিদেরই ছিল।
বাংলাদেশ স্পোর্টিংয়ের সঙ্গে ঊষার কৌশলই ছিল পেনাল্টি কর্নার আদায় করে নেওয়া। আর তাতে বেশ সফলই ঊষা। পুরো ম্যাচে ৮টি পেনাল্টি কর্নার আদায় করেছে, এর মধ্যে ৬টিতেই গোল হয়েছে। হ্যাটট্রিকসহ ৬টি গোলই করেছেন পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় আলিম বেলাল। পুস্কর খীসা করেছেন ২টি গোল। অন্যটি কৃষ্ণ কুমারের। লিগে এটি ঊষার টানা চতুর্থ জয়, ১২ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।
অন্য ম্যাচে মোহামেডান ৬-১ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে। লিগে এটি মোহামেডানের তৃতীয় জয়, ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সাদা-কালোরা। ইবরারের গোলে এগিয়ে গিয়েছিল অ্যাজাক্স। কিন্তু গোল খাওয়ার পরই অন্য চেহারায় মোহামেডান। পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় তাসওয়ার আব্বাস ৩টি, ওমর ভুট্টো ২টি ও মোহাম্মদ ইমরান ১টি গোল করেছেন।
আজকের খেলা: সোনালী ব্যাংক-রেলওয়ে, আবাহনী-মেরিনার্স (বেলা ২টা ও বিকেল ৪টা, হকি স্টেডিয়াম)।
প্রিমিয়ারহকিলিগ
ঊষাওমোহামেডানেরজয়
হকিতেপাকিস্তানিদেরদিন
ক্রীড়া প্রতিবেদক
লিগের তৃতীয় ম্যাচে এসে প্রথম বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে নেমেছিল ঊষা।মেরিনার্সের সঙ্গে ওই ম্যাচে নিজেদের মানিয়ে নিতে একটু হলেও সমস্যা হয়েছিল পাঁচ পাকিস্তানির।কিন্তু কাল চতুর্থ ম্যাচে পাকিস্তানিরা ছিলেন দারুণ ছন্দে, তাঁদের দাপুটে স্টিক ওয়ার্কে বাংলাদেশ স্পোর্টিংকে ৯-০ গোলে হারিয়েছে ঊষা।শুধু ঊষা-বাংলাদেশ স্পোর্টিংই নয়, মোহামেডান-অ্যাজাক্স ম্যাচেও পাকিস্তানি খেলোয়াড়দের আধিপত্য দেখা গেছে।কাল দুই ম্যাচে হওয়া ১৬ গোলের ১২টিই এসেছে পাকিস্তানি খেলোয়াড়দের স্টিক থেকে।মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনটি যেন পাকিস্তানিদেরই ছিল।
বাংলাদেশ স্পোর্টিংয়ের সঙ্গে ঊষার কৌশলই ছিল পেনাল্টি কর্নার আদায় করে নেওয়া।আর তাতে বেশ সফলই ঊষা।পুরো ম্যাচে ৮টি পেনাল্টি কর্নার আদায় করেছে, এর মধ্যে ৬টিতেই গোল হয়েছে।হ্যাটট্রিকসহ ৬টি গোলই করেছেন পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় আলিম বেলাল।পুস্কর খীসা করেছেন ২টি গোল।অন্যটি কৃষ্ণ কুমারের।লিগে এটি ঊষার টানা চতুর্থ জয়, ১২ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।
অন্য ম্যাচে মোহামেডান ৬-১ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে।লিগে এটি মোহামেডানের তৃতীয় জয়, ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সাদা-কালোরা।ইবরারের গোলে এগিয়ে গিয়েছিল অ্যাজাক্স।কিন্তু গোল খাওয়ার পরই অন্য চেহারায় মোহামেডান।পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় তাসওয়ার আব্বাস ৩টি, ওমর ভুট্টো ২টি ও মোহাম্মদ ইমরান ১টি গোল করেছেন।
আজকের খেলা: সোনালী ব্যাংক-রেলওয়ে, আবাহনী-মেরিনার্স (বেলা ২টা ও বিকেল ৪টা, হকি স্টেডিয়াম)।