হকিতে পাকিস্তানের ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্র দিয়ে অলিম্পিক অভিযান শুরু করল পাকিস্তান হকি দল। লন্ডনের রিভারব্যাংক অ্যারেনায় কাল নীল টার্ফে তারা ১-১ গোলে ড্র করেছে স্পেনের সঙ্গে। ম্যাচের আট মিনিটে কার্ড দেখে মিনিট দুয়েক মাঠের বাইরে থাকেন অধিনায়ক সোহেল আব্বাস। ৪৫ মিনিটে রেহান বাটের গোলে পাকিস্তান এগিয়ে গেলেও ঠিক পরের মিনিটেই গোল শোধ করে দেন পউ কুয়েমাদা। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ৬-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে, দক্ষিণ কোরিয়া ২-০ গোলে নিউজিল্যান্ডকে, এবং হল্যান্ড ৩-২ গোলে ভারতে হারিয়েছে। ওয়েবসাইট।