হকিতে পোল্যান্ডের সঙ্গে ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শক্তিশালী পোল্যান্ডের সঙ্গে চতুর্থ প্রীতি ম্যাচে জয়ের স্বপ্নই দেখছিল বাংলাদেশ হকি দল। কিন্তু কাল পোল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। চার কোয়ার্টারের ম্যাচে পুস্কর খীসা মিমোর গোলে ৫৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু ম্যাচ শেষের মিনিট তিনেক আগে সমতায় ফেরে পোল্যান্ড। জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়ার পর এ পর্যন্ত পোল্যান্ডের সঙ্গে খেলা চারটি প্রীতি ম্যাচের প্রথম দুটিতে হেরেছে বাংলাদেশ। পরের দুটি ম্যাচ হলো ড্র।