হকিতে ফাইনালে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে ওঠার পর বাংলাদেশ হকি দলের উদযাপন হলো বাঁধনহারা। ছবি: প্রথম আলো
ফাইনালে ওঠার পর বাংলাদেশ হকি দলের উদযাপন হলো বাঁধনহারা। ছবি: প্রথম আলো

এশিয়ান গেমস বাছাই হকিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ অলিখিত সেমিফাইনালে শ্রীলঙ্কাকে টাইব্রেকারে ৩(২)-(২)০ হারিয়েছে বাংলাদেশ। অন্য ম্যাচে ওমান ৪-০ গোলে জিতেছে সিঙ্গাপুরের বিপক্ষে। ফলে ফাইনালে ওমানকেই পাচ্ছে বাংলাদেশ।

আজকের ম্যাচের নায়ক গোলরক্ষক অসীম। তিনি শ্রীলঙ্কার খেলোয়াড়দের তিনটি হিটই ঠেকিয়ে দেন দারুণ কৌশলে। তবে  আজ ছয়টি পেনাল্টি কর্নারের একটিও কাজে লাগাতে পারেননি মামুনুর রহমান (চয়ন)। নির্ধারিত সময়ে বাংলাদেশের গোলদাতা মিমো ও রাব্বি। শ্রীলঙ্কার পক্ষে গোল দুটি করেন  মাধুশাঙ্কা ও লাহিরু।