হকিতে ব্রিটিশ-উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিক দুহাত ভরে দিচ্ছে ব্রিটেনকে। পদক তালিকায় চীনকে বেশ পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশরা। প্রথমবারের মতো জিমন্যাস্টিকসে সোনা জিতেছেন ব্রিটিশ জিমন্যাস্ট। আরেকটি প্রথমও হয়ে গেল পরশু, মেয়েদের হকিতে প্রথমবারের মতো সোনা জয়। পেনাল্টি শুট আউটে ফেবারিট হল্যান্ডকে হারিয়ে দিয়েছে তারা। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে শেষ হওয়ায় সোনার মীমাংসা হয় শুট আউটেই। গোলরক্ষক ম্যাডি হিঞ্চের দৃঢ়তায় জয় পেয়েছে ব্রিটেন। পেনাল্টিতে ৪টি শটই আটকে দিয়েছেন তিনি। সোনা জয়ের পর হিঞ্চ জানালেন তিনি এর জন্য প্রস্তুত ছিলেন, ‘জানতাম আমাকে আজ (পরশু) ভূমিকা রাখতে হবে। আমি খুশি স্নায়ুচাপকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। নিজের পারফরম্যান্সে আমি খুশি।’ তাঁর নৈপুণ্যেই পেনাল্টিতে ২-০-তে হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে গত দুবারের সোনাজয়ী ডাচ মেয়েদের। এএফপি।