হকিতে মোহামেডান ও মেরিনার্সের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব কাপ হকির সেমিফাইনালে আবাহনীর কাছে হারের পর চার বিদেশিকেই বিদায় করেছিল মোহামেডান। প্রিমিয়ার লিগে কাল সাদা-কালো জার্সি গায়ে খেলল নতুন দুই পাকিস্তানি কামরান আহমেদ ও ইসতিয়াক আহমেদ। গত রাতে আসার কথা ছিল আরও এক পাকিস্তানি তারেক আজিজের। কালকের ম্যাচে নতুন দুই বিদেশিই যা খেললেন, স্থানীয় খেলোয়াড়রা ছিলেন একেবারেই নিষপ্রভ। আর মোহামেডান নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ৫-১ ব্যবধানে।মোহামেডানের ইসতিয়াক ও রাসেল করেছেন দুটি করে গোল। অন্যটি মামুনুরের। বাংলাদেশ স্পোর্টিংয়ের ভারতীয় খেলোয়াড় বরকত সিং একটি গোল শোধ করেন। অন্য ম্যাচে মেরিনার ইয়াংস ৪-০ গোলে হারিয়েছে ওয়ারীকে। হ্যাটট্রিক করেছেন মেরিনার্সের মোস্তাফিজুর। অন্য গোলটি আশিকের।