হকিতে সাবেকদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি ছেড়ে কেউ পুরোদস্তুর ব্যবসায়ী। কেউ গেছেন অন্য পেশায়। কিন্তু দীর্ঘদিন পর আবারও তাঁরা হকিস্টিক হাতে তুলে নেবেন আজ। ভ্যাটার্ন হকি প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে এই দলটি আজ বেলা দুইটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রীতি ম্যাচে অংশ নেবে লন্ডনের বেঙ্গল টাইগার্স ইউকের সঙ্গে। যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়া হয়েছে এই দল। এমন একটি প্রীতি ম্যাচ খেলার আগে রোমাঞ্চিত সাবেক হয়ে যাওয়া খেলোয়াড়েরা। কাল এ উপলক্ষে ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক হকি খেলোয়াড় ইমরোজ আহমেদ বলেন, ‘সাবেক খেলোয়াড়দের এক মঞ্চে আনার চেষ্টা করেছি আমরা। ভ্যাটার্ন হকি প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এরপর প্রবীণদের নিয়ে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নেবে।’