হকিতে স্কুলছাত্রদের বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ ২৩ জেলার ৪৬ জন স্কুলছাত্রকে হকি খেলার জন্য বৃত্তি দিচ্ছে হকি ফেডারেশন। পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। প্রতিটি ছাত্র বার্ষিক ১২ হাজার টাকা করে বৃত্তি পাবে। আগামী মাস থেকেই ছাত্রদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে টাকা। কাল ফেডারেশনকে প্রথম কিস্তির ৫ লাখ ৫২ হাজার টাকার চেক দিয়েছে ব্যাংকটি।
গত বছরের জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ছাড়াও সারা দেশ থেকে বাছাই করা ১০০ খেলোয়াড় থেকে চূড়ান্ত করা হয় এই ৪৬ জনকে। সবাই অভাবী পরিবারের ছেলে। নারায়ণগঞ্জের দীপ্ত বৃত্তি পেয়ে খুব খুশি, ‘আনন্দটা বলে বোঝাতে পারছি না। আমার পড়াশোনার খরচ চালানোর কোনো চিন্তা রইল না আর।’
স্কুলজীবনেই খেলোয়াড়দের বৃত্তি দিতে পেরে আনন্দিত ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, ‘সারা দেশে হকি ছড়িয়ে দিতে এটা আমাদের প্রথম পদক্ষেপ। আশা করি ক্রিকেট-ফুটবলের মতো ভবিষ্যতে হকিতেও ক্যারিয়ার গড়তে পারবে এরা।’