হকিতে স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকের হাতে ধরা একটা ট্রফি। ক্রিস্টালের সুদৃশ্য ট্রফিটি হাতে নিয়ে গর্বভরেই সংবাদ সম্মেলনে এলেন আবদুস সাদেক। ট্রফির গায়ে ইংরেজিতে লেখা এইচ আর এইচ সুলতান আজলান শাহ মেমোরিয়াল ট্রফি। ট্রফি ছাড়াও বাঁধাই করা একটি সার্টিফিকেটও ছিল তাঁর হাতে। তা এত ঘটা করে এসব দেখানোর কারণটা কী? আবদুস সাদেকই একটু পর রহস্যটা ভাঙলেন, ‘এই ট্রফিটা আমাদের দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। বাংলাদেশ বিভিন্ন সময়ে আন্তর্জাতিক হকিতে যে সাফল্য পেয়েছে এবং বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছে, সেগুলোরই স্বীকৃতিস্বরূপ ওরা এই ট্রফি দিয়েছে আমাদের।’ মালয়েশিয়ার মর্যাদাপূর্ণ সুলতান আজলান শাহ টুর্নামেন্টে খেলে ট্রফি জেতা বাংলাদেশের জন্য এখনো অসম্ভব। কিন্তু এই নামে একটা ট্রফি পাওয়াটাও কম গর্বের নয়।