হকিতেও মাহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল ও মোটর রেসিংয়ের পর এবার হকি। মহেন্দ্র সিং ধোনিকে যেন ফ্র্যাঞ্চাইজি কেনার নেশায় পেয়েছে! বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে মিলে কিনেছেন ইন্ডিয়ান সুপার লিগের দল চেন্নাইন এফসি। মোটর রেসিংয়ের চ্যাম্পিয়নশিপে ‘মাহি রেসিং টিম ইন্ডিয়া’ নামে তাঁর একটা দল আছে। যেখানে ভারতের ক্রিকেট অধিনায়কের ব্যবসায়িক অংশীদার দক্ষিণ ভারতের নায়ক নাগার্জুন। এবার হকি ইন্ডিয়া লিগেও (এইচআইএল) একটা দলের মালিক হলেন মাহি, নাম রাঁচি রেজ। রাঁচির এ দলটার আগের নাম ছিল রাঁচি রাইনোস। ২০১৩ সালে এইচআইএলের প্রথম আসরের চ্যাম্পিয়নও হয়েছিল তারা, দ্বিতীয় আসরে তৃতীয়। কিন্তু আগের মালিকদের বিবাদের জেরে গত বছর এইচআইএলের দ্বিতীয় আসরের পর রাঁচি রাইনোস নাম বদলে ফেলে। এবার বদলে গেল মালিকানাও। দেখা যাক নতুন মালিক ধোনি কী সৌভাগ্য নিয়ে আসেন তাঁর দলের জন্য। ইন্ডিয়ান এক্সপ্রেস।