হকির ক্যাম্প স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মৌসুমের দলবদলের জন্য অনেক আগে থেকেই ফেডারেশনকে তাগাদা দিয়ে আসছিলেন হকি খেলোয়াড়েরা। কাল কার্যনির্বাহী কমিটির সভায় দলবদলের একটা সম্ভাব্য তারিখও ঘোষণা করা হয়। ফেডারেশনের নির্বাচনের এক সপ্তাহ পর হবে দলবদল। কিন্তু খেলোয়াড়েরা নির্বাচনের আগে দলবদল চেয়ে ক্যাম্প বর্জনের হুমকি দেন। আজ শুরু হওয়ার কথা ছিল এশিয়া কাপ হকির ক্যাম্প। কিন্তু কাল রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ফেডারেশন এই ক্যাম্প আপাতত স্থগিত করেছে। জাতীয় ক্রীড়া পরিষদ হকি স্টেডিয়ামে খেলোয়াড়দের জন্য চাহিদামতো আবাসন বরাদ্দ না দেওয়ায় এ সিদ্ধান্ত বলে জানিয়েছে ফেডারেশন।