হকির ক্যাম্পে ১৯ খেলোয়াড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসের বাছাইপর্বের জন্য আবাসিক ক্যাম্প শুরু করতে যাচ্ছে হকি ফেডারেশন। এই ক্যাম্পে ডাক পেয়েছেন জাতীয় দলের ১৯ জন খেলোয়াড়। তাঁদের সবাইকে আগামীকাল বিকেল ৪টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোচ নাভিদ আলমের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। এ ছাড়া নতুন ডাক পাওয়া ৪১ জনকেও রিপোর্ট করতে হবে। ২৬ ডিসেম্বর শুরু হবে ক্যাম্প।