হকির ক্যাম্পে ২৬ খেলোয়াড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে আগামী ১৮-২৪ ফেব্রুয়ারি বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্ব সামনে রেখে বাংলাদেশ দলের চূড়ান্ত ক্যাম্প শুরু ৫ জানুয়ারি। এই ক্যাম্পের জন্য ডাকা ২৬ খেলোয়াড়ের মধ্যে নতুন কেউ নেই। সবাই এর আগে ক্যাম্পে ছিলেন।মনোনীত ২৬ খেলোয়াড়— জাহিদ হোসেন, অসীম গোপ, মোহাম্মদ রাসেল, খালিদ বিন ওয়ালিদ, মশিউর রহমান, মামুনুর রহমান, ইমরান হাসান, তাপস বর্মণ, আসাদুজ্জামান, খোরশেদুর রহমান, ইরফানুল হক, রোকনুজ্জামান সোহাগ, ফরহাদ আহমেদ, জব্বার মনির, কামরুজ্জামান, শেখ মোহাম্মদ নান্নু, সারোয়ার হোসেন, জাহিদ বিন তালিব, সাব্বির রানা, আবদুল মালেক, রাসেল মাহমুদ (জিমি), কৃষ্ণ কুমার, পুস্কর খীসা, হাসান জুবায়ের, ইকবাল নাদির, মঈনুল ইসলাম।