হকির ক্যাম্পে ৩০ খেলোয়াড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড খেলবে বাংলাদেশ। তারই প্রস্তুতি হিসেবে ১ নভেম্বর কলকাতায় শুরু স্থানীয় বাইটন কাপ ও পরে দিল্লিতে অনুষ্ঠেয় নেহরু কাপে দল পাঠাবে হকি ফেডারেশন।এ জন্য ১ অক্টোবর শুরু হতে যাওয়া ক্যাম্পে ডাকা হয়েছে ৩০ জন খেলোয়াড়কে—জাহিদ, রফিকুল, অসীম, বিপ্লব, চয়ন, পিন্টু, খোরশেদ, তাপস, চন্দন, সোহাগ, সিতুল, কামরুজ্জামান, সারোয়ার, নান্নু, কুটি, টিটু, শুভ, কৃষ্ণ, কৌশিক, জিমি, নিলয়, পুষ্কর, প্রিন্স, সাব্বির, রুবেল, মালেক, ইরফান, রকি, মনসুর, সুমন।খেলোয়াড়দের আগামী ১ অক্টোবর বিকেল চারটায় কোচের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। কিন্তু কোচ এখনো ঠিক হয়নি। ৩০ সেপ্টেম্বর ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় কোচ চূড়ান্ত হবে। জানা গেছে, গত দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের সফল কোচ মাহবুব হারুনেরই দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি।