হকির ক্যাম্পে ৩৩ খেলোয়াড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক সাফল্য সঙ্গী করে বাংলাদেশ হকি দলের চোখ এখন এশিয়া কাপে। আগামী ২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরে মালয়েশিয়ার ইপোতে বসবে এশিয়া কাপ হকির নবম আসর। ১৫ মে থেকে ৩৩ জন খেলোয়াড়কে নিয়ে এর জন্যই প্রাথমিক ক্যাম্প শুরু করছে বাংলাদেশ হকি ফেডারেশন। ওই দিন বিকেল চারটায় খেলার সরঞ্জামসহ কোচ মাহবুব হারুনের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। এই দলে একেবারেই নতুন মুখ ছয়জন।ডাক পাওয়া ৩৩ খেলোয়াড়: জাহিদ, অসীম, সিটুল, মনোয়ার, চয়ন, খোরশেদ, বিপ্লব, চন্দন, সোহাগ, তাপস, শিতুল, ইরফানুল, আবদুল্লাহ আল মনসুর, সারোয়ার, বেলাল, কামরুজ্জামান রানা, শেখ নান্নু, সারোয়ার হোসেন, আবদুল মালেক, সাব্বির রানা, অজিত কুমার, সোয়েব আলী, শামীম, দ্বীন ইসলাম, জিমি, পুষ্কর, কৃষ্ণ কুমার, কৌশিক, নিলয়, মিলন, রুবেল, প্রসেনজিৎ, রুম্মান।