হকির জন্য ১০ কোটি টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের কাছে ধরনা দিতে দিতে অবশেষে উদ্দেশ্য সফল হকি ফেডারেশনের। মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর জন্য একাধিকবার ক্রীড়া মন্ত্রণালয়ে ঘুরেছেন হকির কর্মকর্তারা। কিন্তু ফ্লাডলাইট বসানোর জন্য অর্থ বরাদ্দ করাতে পারেননি তাঁরা। ফ্লাডলাইটের অভাবে বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা যায়নি ঢাকায়। তবে এবার সুসংবাদ পাওয়া গেছে। হকি ফেডারেশনের জন্য ১০ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ করেছে অর্থ মন্ত্রণালয়। কাল হকি ফেডারেশনের সহসভাপতি খাজা রহমতউল্লাহ বললেন, ‘আমরা স্টেডিয়ামের ফ্লাডলাইট স্থাপনের জন্য ১০ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ চেয়েছিলাম। অবশেষে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সেটি পাস হয়েছে। আশা করি, শিগগিরই টাকাটা পেয়ে যাব। এবার স্টেডিয়ামে ফ্লাডলাইট বসাতে আর সমস্যা থাকবে না।’