হকির দলবদল আবার পেছাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারবার পিছিয়ে যাচ্ছে প্রিমিয়ার হকি লিগের দলবদল। লিগ কমিটি পরশু রাতে সভায় বসে ১৩-১৫ ডিসেম্বরের বদলে নতুন তারিখ চূড়ান্ত করেছে ১০-১২ জানুয়ারি। কয়েকটি ক্লাব সময় চেয়েছে বলেই পেছানোর সিদ্ধান্ত বলে জানিয়েছে লিগ কমিটি। সব ক্লাব রাজি না হওয়ায় এর আগে দলবদল পিছিয়েছিল তিনবার। সবাই রাজি হওয়ার পর পেছাল আরেকবার!