হকির দলবদল পেছাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিছিয়ে গেল প্রথম বিভাগ হকির দলবদল। গত ১ জুনের সভায় সিদ্ধান্ত হয়েছিল, ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দলবদল হবে। কিন্তু দলবদল পেছানোর অনুরোধ জানিয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছে ফরাশগঞ্জ, ভিক্টোরিয়া এসসি, ঢাকা ওয়ান্ডারার্স, শিশু-কিশোর সংঘ, উত্তরা হকি ক্লাব, কম্বাইন্ড এসসি ও বর্ণক সমাজ। লিগ কমিটির সম্পাদক আনভির আদিল জানিয়েছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব মাঠে আবারও খেলা নামানোর চেষ্টা করতে চেয়েছিলাম। কিন্তু ক্লাবগুলোর অনুরোধে আপাতত দলবদল পেছাতে হচ্ছে।’ আগামী ১৫ সেপ্টেম্বর লিগ কমিটির সভা শেষে জানানো হবে দলবদলের নতুন তারিখ।