হকির দলবদল শুরু আজ, কিন্তু...
হকি ফেডারেশনের নির্বাচনী দ্বন্দ্বে মোহামেডান, মেরিনার্স, ওয়ারী, বাংলাদেশ স্পোর্টিং, অ্যাজাক্স ও ওয়ান্ডারার্স দলবদল করবে না বলে কঠোর অবস্থান নিয়েছিল বেশ আগেই। ফেডারেশনের দাবি, অ্যাজাক্স ও ওয়ান্ডারার্স দলবদল করবে। তবে আজ শুরু প্রিমিয়ার হকি লিগের দলবদল নিয়ে ওয়ান্ডারার্স-অ্যাজাক্সও দ্বিধাদ্বন্দ্বে আছে বলে জানা গেছে।
গতকাল সোনালী ব্যাংক ফেডারেশনকে চিঠি দিয়ে বলেছে, সবাই দলবদলে না এলে এ নিয়ে তাদের আগ্রহ নেই। এর আগে লিগ কমিটিতে আবাহনীর প্রতিনিধি মাহবুব হারুন বলেছিলেন, মোহামেডান না এলে লিগ নিয়ে তারাও উৎসাহ পাচ্ছে না।
এমন অবস্থায় আজ থেকে নির্ধারিত তিন দিনব্যাপী দলবদল কাল ২১ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আবাহনী, ঊষা, অ্যাজাক্স বিকেএসপির তরুণ খেলোয়াড় নিচ্ছে, সেই খেলোয়াড়েরা ভারত সফরে থাকায় দলবদলের সময় বাড়ানো হয়েছে বলে ফেডারেশনের বিরোধী মহলের দাবি। তবে ফেডারেশন দেখিয়েছে রাজনৈতিক কারণ।