হকির দলবদল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই হকির দলবদল নিয়ে জটিলতা কাটছে না। বর্তমান কমিটির অধীনে হকির কোনো কার্যক্রমে অংশ নিতে আগ্রহী নয় প্রিমিয়ারে খেলা ১১ ক্লাবের ছয়টি। যদিও সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ দাবি করেছেন, বিদ্রোহী ছয় ক্লাবের তিনটি দলবদলে রাজি হয়েছে! বেশ কয়েকবার পেছানোর পর ২৯ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল এই দলবদল। কিন্তু দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কাল দলবদল স্থগিত করেছে হকি ফেডারেশন। ২ নভেম্বরের লিগ কমিটির সভাই ঠিক করবে কবে নাগাদ শুরু হতে পারে আগামী মৌসুমের দলবদল।