১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে হকির আগামী মৌসুমের প্রিমিয়ার লিগের দলবদল। কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও কোনো ক্লাবেরই সেভাবে সাড়া নেই দলবদলে। এ পর্যন্ত মাত্র চারজন খেলোয়াড় দলবদল সেরেছেন। আজাদ থেকে শোয়েব, ঊষা থেকে খোরশেদুর নাম লিখিয়েছেন আবাহনীতে। সাধারণ বীমার প্রশান্ত ও মেরিনার্সের নাহিদ চুক্তিবদ্ধ হয়েছেন অ্যাজাক্সে।