হকির নির্বাচন আদালতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে গড়াল হকির নির্বাচন। হকি আম্পায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার ও জাফর আহমেদের বেঞ্চ।উল্লেখ্য, গত ২১ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আবদুস সাদেক-খাজা রহমতউল্লাহ পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। ভোট গ্রহণের তারিখ আজ, যদিও সেটির প্রয়োজন হচ্ছে না। নির্বাচন কমিশনার হাইয়ুল কাইয়ুম জানিয়েছিলেন, ভোট গ্রহণের পরদিন অর্থাৎ আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হতে পারে। তবে রিট আবেদনকারী মাহবুবুল হকের দাবি, ‘যেহেতু আদালত আম্পায়ার্স অ্যাসোসিয়েশনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন, কাজেই পুরো প্রক্রিয়াটা আবার নতুন করে শুরু করতে হবে। সে ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে নির্বাচিত করার সুযোগ নেই।’