হকির ফাইনালে ঊষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-১ গোলে হারিয়ে স্বাধীনতা দিবস হকির ফাইনালে উঠেছে ঊষা ক্রীড়াচক্র। ঊষার গোল তিনটি করেছেন ইকবাল নাদির (প্রিন্স), খোরশেদ ও আফসার। সেনাবাহিনীর গোলটি মিলনের। আগামীকাল ফাইনালে ঊষার প্রতিপক্ষ মোহামেডান। বেলা তিনটার ফাইনাল সরাসরি সমপ্রচার করবে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা। খেলায় দর্শক টানতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফেডারেশন। বিনা মূল্যে খেলা দেখার পাশাপাশি দর্শকদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। খেলা শেষে লটারির মাধ্যমে ভাগ্যবান পাঁচজন দর্শককে দেওয়া হবে মোবাইল ফোনসেট।হ্যান্ডবল: পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ডার গার্ড বাংলাদেশ ২৬-১৮ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের পরিচালক এ এস এম মইনউদ্দিন।বাস্কেটবল: ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী। ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে সেমিফাইনালে কাল সেনাবাহিনী ৮১-৪৪ পয়েন্টে রেঞ্জার্সকে এবং নৌবাহিনী ৭৬-৫৬ পয়েন্টে বর্ডার গার্ডকে হারিয়েছে। আজ ফাইনাল।