হকির ফাইনালে মোহামেডান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবস হকিতে কালও গোল উৎসব করেছে মোহামেডান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সেমিফাইনালে সাদা-কালোরা ৭-২ গোলে বিমান বাহিনীকে হারিয়ে উঠে গেছে ফাইনালে। রাসেল মাহমুদ (জিমি) ২টি এবং অজিত কুমার ঘোষ, মামুনুর রহমান (চয়ন) ও জাহিদ বিন তালিব ১টি করে গোল করেছেন। বিমান বাহিনীর গোল দুটি সাদ্দাম হোসেনের। আজ অন্য সেমিফাইনালে ঊষার প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী। ফাইনাল ২৮ মার্চ।—ক্রীড়া প্রতিবেদক