হকির বিশেষ দলবদল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হকির বিশেষ দলবদলের প্রথম দিনে ৯ জন খেলোয়াড় দল বদল করেছেন। এর মধ্যে আবাহনী ছেড়ে মোহামেডানে নাম লিখিয়েছেন রাসেল মাহমুদ (জিমি), মামুনুর রহমান (চয়ন), রাজন ও হাসান। প্রথম দুজন আবাহনী থেকে গিয়েছেন। ঊষায় গেছেন পিন্টু, তাপস ও কৃষ্ণা। আবাহনীতে চন্দন। এঁরা সবাই এসএ গেমসের প্রস্তুতি নিতে ইউরোপ সফরের জাতীয় দলের সদস্য। ওই দলের ১৯ খেলোয়াড়ের জন্য কাল শুরু হয়েছে বিশেষ দলবদল। এসএ গেমসে জাতীয় দলের অধিনায়ক মশিউর রহমান বিপ্লবসহ ৭ খেলোয়াড় কোনো দল পাননি বলে জানা গেছে। তবে আজই তাঁদের একটা ‘ব্যবস্থা’ হয়ে যাবে বলে আশাবাদী হকি ফেডারেশন।