হকির সেই ছয় খেলোয়াড় মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসের প্রস্তুতি নিতে ইউরোপ সফরে যাওয়া জাতীয় হকি দলের ১৯ খেলোয়াড়কে পুলভুক্ত করে তাঁদের জন্য বিশেষ দলবদলের ব্যবস্থা করা হয়েছিল সম্প্রতি। কিন্তু জাতীয় দলের অধিনায়কসহ ছয়জন খেলোয়াড় দলই পেলেন না! ক্ষোভ-দুঃখে ওই খেলোয়াড়েরা জাতীয় দল থেকে ইস্তফা দিয়ে নিজেদের পুলমুক্তির আবেদন জানান ফেডারেশনের কাছে। কাল সভায় বসে খেলোয়াড়দের সেই আবেদন মঞ্জুর করেছে ফেডারেশনের নির্বাহী কমিটি।তার অর্থ, ওই ছয় খেলোয়াড় অধিনায়ক মশিউর রহমান (বিপ্লব), রিমন ঘোষ, সাজ্জাদ জন, জাহিদ বিন তালিব (শুভ), মোশাররফ হোসেন (কুটি) ও খন্দকার হাসান এখন পুলের বাইরে এবং তাঁদের যেকোনো দলই নিতে পারবে।এবার চারজন করে পুলের খেলোয়াড় নেওয়ার সুযোগ ছিল। আবাহনী নিয়েছে মাত্র একজনকে! মেরিনার ইয়াংস, সোনালী ব্যাংকের মতো দলগুলো একজনও নেয়নি! মোহামেডান-উষাই শুধু কোটা পূরণ করেছে। এখন এই ছয়জনকে মোহামেডান-উষা যদি ‘দয়া করে’ নেয়, তাহলে হয়তো রক্ষা পাবে এই খেলোয়াড়দের ক্যারিয়ার।‘পুল তুলে দেওয়া হচ্ছে’, ‘পুল আর চাই না আমরা’, ‘ক্লাবগুলোই পুলের জন্য দায়ী’, এসব কথা বলে ফেডারেশন কর্তাদের কেউ কেউ আভাস দিয়েছিলেন, ফেডারেশনের এই সভাতেই পুল তুলে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আলোচনা শেষে কর্তারা একমত হলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, পরে হবে বলে জানা গেছে।