হকির সেমিতে ঊষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস হকিতে ‘খ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ঊষা ক্রীড়াচক্র ও আজাদ স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ঊষা ১-১ গোলে ড্র করেছে বিমানবাহিনীর সঙ্গে। ঊষার গোলদাতা মাকসুদ আলম হাবুল, বিমানের শামীম। অন্য ম্যাচে মাহবুবের একমাত্র গোলে আজাদ হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।

‘ক’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা আবাহনী ও সেনাবাহিনী আজ মুখোমুখি হবে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে। আজকের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠবে শেষ চারে।

বাস্কেটবল: ২০ ডিসেম্বর দিনব্যাপী হবে ‘থ্রি অন থ্রি’ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে এই প্রতিযোগিতায় অংশ নেবে ১২টি দল।

কুস্তি: বিজয় দিবস কুস্তিতে ছেলেদের বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ ও মেয়েদের বিভাগে বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল ৭টি সোনা ও ১টি রুপা জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ।