হচ্ছে না দিনরাতের টেস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিবারাত্রির টেস্ট দেখার অপেক্ষা আরও বাড়ল। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় সিরিজেই দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। কিন্তু গোলাপি বলে খেলার অভ্যেস নেই বলে পাকিস্তানের এই প্রস্তাবে রাজি হয়নি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) কাল এক বিবৃতিতে জানিয়েছে, যেহেতু জাতীয় খেলোয়াড়েরা ফ্লাডলাইটে গোলাপি বলে কখনো অনুশীলন করেনি তাই এই সিদ্ধান্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সেটা জানিয়েও দিয়েছে এসএলসি। এএফপি।