হজ-ওয়ার্নারে জিতল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ওভারে দরকার ১৫। ওয়েইন পারনেলের প্রথম দুই বলে হলো মাত্র ২। এরপরের বলটা ব্র্যাড হজ উড়িয়ে মারলেন মাঠের বাইরে। পরের বলটা হলো লো-ফুলটস, আবারও ছয় মারলেন হজ। এক বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া।
পরশু বৃষ্টির উপদ্রবে ডারবানের দ্বিতীয় টি-টোয়েন্টির দৈর্ঘ্য নেমে এসেছিল ৭ ওভারে। টসে জিতে ফিল্ডিং করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা দুর্দান্তই হয়েছিল। মিচেল স্টার্ক, কোল্টার-নাইল ও হজের প্রথম তিন ওভার থেকে রান এল মাত্র ১১। কুইন্টন ডি কক ও ডু প্লেসিস-ঝড়ের শুরু এরপরই। পরের চার ওভারে দুজন মিলে তুললেন ৬৯। সবচেয়ে বেশি পিটুনি খেয়েছেন স্টার্কই, শেষ ওভারে দিয়েছেন ২১ রান। দক্ষিণ আফ্রিকার ৮০ রানের ইনিংসে ডি কক করেছেন ২০ বলে ৪১, ডু প্লেসিস ১৩ বলে ২৭।
অস্ট্রেলিয়া অবশ্য শুরু থেকেই ছিল খড়গহস্ত, তিন ওভারেই তুলে নেয় ৪৪ রান। এরপরই ডুমিনি ১ ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচে ফেরান দক্ষিণ আফ্রিকাকে। শেষ পর্যন্ত তারা পারল না ওই হজের কারণেই। ম্যান অব দ্য ম্যাচ হজই (১২ বলে ২১) এনে দিয়েছেন জয়। ২২ বলে ৪৪ রান করেছেন ডেভিড ওয়ার্নার। ওয়েবসাইট।