হজসনকে হাসালেন তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপা লিগে জেরার্ড, আর কাল ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেকে ফিরে পেলেন ফার্নান্দো তোরেস। লিভারপুলেও ফিরেছে হাসি। কাল তোরেসের জোড়া গোলে নিজেদের মাঠে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ভালোই এগোচ্ছিল আর্সেনাল। কিন্তু হঠাৎ করে হোঁচট। চ্যাম্পিয়নস লিগের পর এবার লিগে নিজেদের মাঠে তারা হেরে গেল নিউক্যাসলের কাছে (১-০)। তবে ওয়েস্টব্রমের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। এদিকে স্প্যানিশ লিগে গেটাফের বিপক্ষে মেসি ও ভিয়ার গোলে প্রথমার্ধে ২-০তে এগিয়ে ছিল বার্সেলোনা। এএফপি।