হজসনের আক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপের বেশির ভাগ লিগ শেষ হবে মের মাঝামাঝি। তারপর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। জাতীয় দলের জন্য খেলোয়াড়েরা মুক্ত হবেন
এরপর। বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাকি সময়টাকে মোটেও যথেষ্ট মনে করছেন না ইংল্যান্ড কোচ রয় হজসন। তাঁর মতে, মৌসুম শেষের
পর অন্তত দু-তিন সপ্তাহ সময় দেওয়া উচিত ফুটবলারদের। তারপর বিশ্বকাপের প্রস্তুতির জন্য অন্তত ছয় সপ্তাহের ক্যাম্প। কিন্তু
ইউরোপের ফুটবল মৌসুমের কারণে এটা সম্ভব হয় না বলে আক্ষেপ হজসনের কণ্ঠে, ‘আমি তো আরও বেশি সময় চাই। যেকোনো
জাতীয় দলের কোচকে জিজ্ঞেস করলেও একই কথা বলবেন।’ তবে এসবের মধ্যেও হজসনের সান্ত্বনা, প্রস্তুতির সময়স্বল্পতার সমস্যায়
ভুগবে বিশ্বকাপের প্রায় সব দলই। ওয়েবসাইট।