হটস্পটকেও ‘না’ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাড়া বেলতলায় একবারই যায়। ভারত মনে হয় এই দর্শন থেকেই শিক্ষা নিয়েছে। ইংল্যান্ড-ভারত শেষ সিরিজে হটস্পট নিয়ে কম বিতর্ক হয়নি। হটস্পটের বেশ কিছু সিদ্ধান্ত ভারতের বিপক্ষেও গিয়েছিল। এ কারণে ভারত-ইংল্যান্ড আসন্ন ওয়ানডে সিরিজ থেকে বাদই দিয়ে দেওয়া হলো এই প্রযুক্তি।তবে এমন তো নয়, হটস্পটের কারণেই ইংল্যান্ড সফরে একটি ম্যাচেও জিতে আসতে পারেনি ভারত। বরং টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি—তিন ধরনের খেলাতেই তাদের ধরাশায়ী হওয়ার পেছনে ছিল ব্যাটে-বলে ইংলিশদের উজ্জীবিত পারফরম্যান্স। কেউ কেউ অবশ্য এর বেশি কৃতিত্ব দেন ইংলিশ বোলারদেরই। কারণ, শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও লোয়ার অর্ডারে দারুণ খেলেছেন ইংল্যান্ডের বোলাররা। ওয়েবসাইট।