হঠা ৎ ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ উইকেটে ২১০। মালিঙ্গা-ঝড়ে সেখান থেকে ২১১ রানেই অলআউট! শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডে ইতিহাসে এই প্রথম ১ রানে শেষ ৫ উইকেট হারাল কোনো দল। ২ রানে শেষ ৫ উইকেট হারানোর ঘটনা আছে দুটি। ২০০৩ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ১৫৫ থেকে ১৫৭ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এক ওভারে চারটিসহ ৫টি উইকেটই পেয়েছিলেন মোহাম্মদ সামি। ২০০৫ সালের ন্যাটওয়েস্ট ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে ১৩৭ থেকে ১৩৯ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ওই ৫ উইকেটের ৩টি নিয়েছিলেন ব্র্যাড হগ, ২টি অ্যান্ড্রু সাইমন্ডস। ৩ রানে শেষ ৫ উইকেট হারানোর ঘটনা আছে ৬টি। ১৯৮৬ সালের শারজা চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১ রানে ৫ উইকেট পেয়েছিলেন কোর্টনি ওয়ালশ। তবে শ্রীলঙ্কার শেষ ৫ উইকেট পড়েছিল ৪ রানে।