হঠাৎ অনুশীলনে আবিদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের ‘মৃত্যুঘোষণা’র এক দিন পরেই অনুশীলন মাঠে ফিরে এলেন এরিক আবিদাল! পরশু সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন বার্সেলোনার এই ফরাসি ডিফেন্ডার। অবশ্য তার মানে এই নয়, যকৃৎ আর প্রতিস্থাপন করাতে হচ্ছে না। দ্রুতই অস্ত্রোপচার করাবেন আবিদাল। তবে মানসিকভাবে যে আগের মতোই দৃঢ় আছেন, সেটাই যেন বুঝিয়ে দিতে এভাবে হাজির হলেন মাঠে। যকৃৎ প্রতিস্থাপন করা হলে আবিদাল আবারও ফুটবল মাঠ দাপিয়ে বেড়াতে পারবেন কি না, এটা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন স্পেনের অঙ্গপ্রতিস্থাপন সংস্থার প্রধান রাফায়েল মাতেসাঞ্জ।এদিকে চিরবৈরিতার ইতিহাস ভুলে আবিদালের সমর্থনে পরশু ম্যাচের আগে বিশেষ টি-শার্ট পরেছিল রিয়াল মাদ্রিদ। আবিদাল ছাড়াও এফএ কাপের ম্যাচে হার্ট অ্যাটাকের শিকার হওয়া বোল্টন ওয়ান্ডারার্সের ফ্যাব্রিস মুয়াম্বারও আরোগ্য কামনা করেছে রিয়াল। এএফপি, ওয়েবসাইট।