হঠাৎ অন্ধকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উডেনফ্লোর জিমনেসিয়ামে তখন চলছিল ব্যাডমিন্টনের উদ্বোধনী অনুষ্ঠান। হঠাত্ করেই সব বাতি নিভে গেল। বন্ধ হয়ে গেল বাজনা। তাহলে কি এখানেও লোডশেডিং? না, একটু পর খোঁজ নিয়ে জানা গেল, বৈদ্যুতিক গোলযোগের কারণে আপাতত বিদ্যুত্ সরবরাহ করা যাচ্ছে না। অগত্যা কী আর করা! প্রায় ৪৫ মিনিট বিদ্যুত্ ছাড়াই বসে থাকতে হলো দেশি-বিদেশি খেলোয়াড়দের।