হঠাৎ দেশে ফিরলেন হাডিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাথু ওয়েডের কাছে ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন। কিন্তু টেস্টে এখনো তাঁকেই প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার পরও কী যে হলো, হুট করে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ব্র্যাড হাডিন। কাল প্রথম ওয়ানডে শুরুর আগে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে দেশে ফেরার সিদ্ধান্তের কথা দলকে জানিয়েছেন এই উইকেটরক্ষক। ধারণা করা হচ্ছে, সন্তানসম্ভবা স্ত্রী কারিনার পাশে সময় দিতেই এ সিদ্ধান্ত। তবে এখনো হাডিনের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এটাও নিশ্চিত নয়, টেস্ট সিরিজ শুরুর আগে তিনি দলে ফিরে আসবেন কি না। এএফপি, ওয়েবসাইট।