হঠাৎ মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজই ভিয়ারিয়ালের মাঠ এল মাদ্রিগালে দলের নতুন কোচ হিসেবে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তা আর হওয়ার নয়, ম্যানুয়েল প্রেসিয়াদো যে চলে গেছেন না-ফেরার দেশে। গতকাল ভোরের দিকে ভ্যালেন্সিয়ার একটি হোটেলে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। প্রেসিয়াদোর জীবনটাই ছিল এক ভয়াবহ ট্র্যাজেডি, ২০০২ সালে ক্যানসারে স্ত্রীকে হারানোর দুই বছর পরেই এক সন্তান সড়ক দুর্ঘটনায় মারা যায়। আর গত বছর তাঁর বাবাও গাড়ি চাপা পড়ে নিহত হন। বুকের ভেতর এত পাষাণভার বয়ে বেড়ানো প্রেসিয়াদো বলেছিলেন, ‘জীবন আমাকে অনেক কঠিন আঘাতই দিয়েছে। আমি শোকে ভেঙে পড়ে নিজেকে গুলি করতে পারতাম। অথবা পারতাম আকাশের দিকে তাকিয়ে কাজ চালিয়ে যেতে। আমি দ্বিতীয়টাই বেছে নিয়েছিলাম।’ রয়টার্স।