হঠাৎই চাকরি নেই মানিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল দুপুরেও ফুটবলারদের অনুশীলন করিয়েছেন। সন্ধ্যায়ই খবরটা পেলেন কোচ শফিকুল ইসলাম মানিক। শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে!

দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় চাকরি যাওয়ার খবর শুনে মানিক তো ভীষণই অবাক, ‘বিনা নোটিশে দায়িত্ব হারাব, এমনটা আমি আশা করিনি। এই দলের দুঃসময়ে পাশে ছিলাম। আমি জানি না কেন আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। এটা যেন তাদের কালচারে পরিণত হয়েছে।’

‘কালচার’ বলতে মানিক বুঝিয়েছেন শেখ জামালের যখন-তখন কোচ ছাঁটাই করার রীতি। ২০১০ থেকে এ পর্যন্ত ৬ বছরে সাতজন কোচ ছাঁটাই করেছে পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। এঁদের মধ্যে নাইজেরিয়ান কোচ যোসেফ আপুসিকেই বরখাস্ত করা হয়েছে দুবার। জল্পনা এমন যে, মানিককে সরিয়ে ওই আপুসিকেই আবার ফিরিয়ে আনছে শেখ জামাল।

মজার ব্যাপার, মানিকের বরখাস্ত হওয়ার বিষয়টি নিজেই জানেন না শেখ জামালের সভাপতি মনজুর কাদের, কাল বললেন, ‘আমি একটু অসুস্থ। আমি এসবের কিছুই জানি না। তাই কিছু বলতে পারছি না।’

গত ফেব্রুয়ারিতে নাটকীয়ভাবে চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব ছেড়ে শেখ জামালে যোগ দেন মানিক। তাঁর অধীনে এএফসি কাপে ৬ ম্যাচের ৫টিতেই হারে শেখ জামাল। এরপর ব্যর্থ হয় স্বাধীনতা কা​েপও।