হতাশ জিমি-পুস্কররা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারবার হকি লিগ নিয়ে টালবাহানায় ভবিষ্যৎ অন্ধকার দেখছেন খেলোয়াড়েরা। দেশসেরা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি এসব দেখতে দেখতে অভ্যস্তই হয়ে পড়েছেন। খেলার প্রতি তাঁর একটা বিতৃষ্ণাই এসে গেছে, ‘লিগ না হওয়ায় কোনো খেলোয়াড়ের মুখের দিকেই তাকাতে পারছি না। আমাদের কথা আসলে কেউই ভাবে না।’ জাতীয় দলের স্ট্রাইকার পুস্কর খীসা মিমোর হতাশা আরও বেশি, ‘আমরা কোথায় যাব, কী করব বুঝতে পারছি না। আন্দোলন করলে দোষ আবার মুখ বুজে সহ্য করাও আর সম্ভব নয়। মাঝে মাঝে নিজেদের খুব অসহায় মনে হয়। ইচ্ছে করে খেলাটাই ছেড়ে দিই।’