প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী আর বলবেন ফ্রাঙ্ক রিবেরি! লোকে এমন অবুঝও হয়? শেষ পর্যন্ত চুপ থাকতে না পেরে বলেই ফেলেছেন, ‘সে আমাকে হতাশ করেছে।’ কিন্তু রিবেরিকে আবার হতাশ করলেন কে? করেছেন ফ্রান্স সতীর্থ মামাদো সাখো। ব্যালন ডি’অর কে পাবেন, তা নিয়েই এখন জল্পনা সারা বিশ্বে। কোথায় স্বদেশি রিবেরির পক্ষে একটু গলা ফাটাবেন, তা না সাখো দুম করে বলে বসলেন, ভোট দেওয়ার সুযোগ পেলে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোকেই দিতেন।

ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন, ‘ওর (রোনালদোর) পরিসংখ্যান আসলেই দারুণ। এটা পরিষ্কার আমার হূদয় ভোট দেবে রিবেরিকে, কিন্তু সংখ্যা তো মিথ্যা হতে পারে না।’ পছন্দের ওপর তো আর জবরদস্তি চলতে পারে না। হতাশ হলেও রিবেরির দাবি, ব্যাপারটা তিনি ‘সিরিয়াসলি’ নেননি! ওয়েবসাইট।