হতাশ হয়ে পড়েছেন ওয়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড দলে তিনি শুরু থেকেই উপেক্ষিত। এ নিয়ে হতাশা কিছু থাকলেও মাইকেল ওয়েন তা মনের গভীরেই লুকিয়ে রেখেছিলেন। হয়তো এই ভয়ে—বিশ্বকাপ খেলার যেটুকু সম্ভাবনা আছে তাও শেষে উবে না যায়! কিন্তু সম্প্রতি ওয়েনের মনের অর্গল খুলে বেরিয়ে এল দীর্ঘশ্বাস। কার্লিং কাপের ফাইনাল দেখতে মাঠে গিয়েছিলেন ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো। তাঁর সামনে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের সমতাসূচক গোলটি করেছেন ওয়েন। কিন্তু হায়! দারুণ এক গোল করে কোচের মন নরম করতে পারলেও ওয়েনের বিশ্বকাপ-স্বপ্ন বড় এক ধাক্কাই খেয়েছে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায়। এটাই হয়তো ম্যাচ শেষে বের করে এনেছে দুঃখ ভারাক্রান্ত ওয়েনকে। ওয়েবসাইট।