প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশা থেকে মানুষ কত কিছু করে! তাই বলে প্রকাশ্যে মূত্রত্যাগ, তা-ও আবার দ্রষ্টব্য কোনো স্থানে? কেভিন গ্রসক্রুটস করেছিলেন এই কাজটাই । এবার জার্মান কাপের ফাইনালে তাঁর দল ডর্টমুন্ড হেরে যায় বায়ার্নের কাছে। হতাশায় জার্মান মিডফিল্ডার ঐতিহাসিক হোটেল বার্লিনের প্রাচীরের গায়ে মূত্রবিসর্জন করে বসেন। খবর পেয়ে পুলিশও চলে আসে। সেই ঘটনার পর এবার ক্ষমা চাইলেন গ্রসক্রুটস। স্বীকার করেছেন, হারের পর হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিলেন। জার্মানির ম্যানেজার অলিভিয়ের বিয়েরহফ তাঁকে তিরস্কারও করেছেন। ডর্টমুন্ড মিডফিল্ডার যে জার্মানির বিশ্বকাপ দলেও আছেন! ওয়েবসাইট।