হতাশার পাশে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ উইকেট হাতে নিয়েই ২২৬ রানের লিড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাবেন, কিংবা পেলেও সেঞ্চুরি করার সুযোগ পাবেন এই আশা হয়তো গৌতম গম্ভীর নিজেও করছেন না। স্যার ডন ব্র্যাডম্যানের টানা ছয় টেস্টে সেঞ্চুরি করার রেকর্ডটা তাই হয়তো ফসকেই গেল। বড় একটা আফসোস তো থাকবেই, তবে এক গ্রেটকে ছুঁতে না পারলেও আরেক গ্রেটকে ঠিকই ছুঁয়েছেন ভারতের ওপেনার। টানা ১১ টেস্টে হাফ সেঞ্চুরি করে পাশে দাঁড়িয়েছেন স্যার ভিভ রিচার্ডসের। চট্টগ্রাম টেস্টে যাঁর পাশে দাঁড়িয়েছিলেন, সেই জন এডরিচ এখন দ্বিতীয় স্থানে একা। টানা ৯ টেস্টে হাফ সেঞ্চুরি আছে চারজনের—ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস, সাবেক ইংলিশ উইকেটকিপার অ্যালেক স্টুয়ার্ট, অস্ট্রেলীয় ওপেনার ম্যাথু হেইডেন এবং দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস।