হন্ডুরাসকে ভয়
শৃঙ্খলার কারণে নাসরিকে দলে নেননি দিদিয়ের দেশম। চোটের কারণে দলের মূল অস্ত্র ফ্রাঙ্ক রিবেরিকেও হারিয়েছে ফ্রান্স। আরেকটি চোট ব্লুদের বিশ্বকাপ থেকেই ছিটকে দিতে পারে। এমন আশঙ্কা মাথায় রেখেই হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের বিশ্বকাপ মিশন। এমনিতে পুঁচকে হন্ডুরাসকে নিয়ে ভয় পাওয়ার কারণ নেই ফ্রান্সের। তবে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে হন্ডুরাসের শারীরিক ফুটবল। হন্ডুরাসের সঙ্গে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচটি দেখে দেশমের উপলব্ধি, ‘আমি ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রস্তুতি ম্যাচটা দেখেছি। কথা হয়েছে কনক্যাকাফ অঞ্চলে তাদের বাছাইপর্বে সঙ্গী জ্যামাইকার কোচের সঙ্গেও। হন্ডুরাসের খেলোয়াড়েরা যথেষ্টই যুদ্ধংদেহী।’ তবে বিশ্বকাপের রেফারিদের ওপর আস্থা আছে দেশমের, ‘শাস্তি যার প্রাপ্য, সে পাবেই।’ ২০০৬-এর ফাইনালের জিদানের ঘটনা বেনজেমা, অলিভিয়ের জিরুরা মনে রাখলেই হয়! রয়টার্স।